
তিনি জানান, বন্যার কারণে দেশে কাঁচা মরিচের উৎপাদন কমে যাওয়ায় বাজারে এর দাম বেড়েছে। এ সংকট মোকাবিলায় সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে ১৬টি প্রতিষ্ঠান আমদানির অনুমতি পেয়েছে। অনুমোদন পাওয়া এসব আমদানিকারক প্রতিষ্ঠান নির্ধারিত পরিমাণ কাঁচা মরিচ আমদানি করতে পারবে।