
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। পাশাপাশি উদ্ধারকাজের জন্য রিলিফ ট্রেন প্রস্তুত রাখা হয়েছে।
দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন স্বাভাবিক করার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।