
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াদুদ ভূঁইয়া বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। তরুণদের মাদকের নেশা থেকে সরে এসে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। এর মাধ্যমে তারা নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
লীগ পদ্ধতির এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাঁচটি দল। উদ্বোধনী ম্যাচে খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি ১১-০ গোলে মহালছড়ি স্বপ্নবিলাস প্রমিলা স্পোর্টস একাডেমিকে হারিয়ে শুভসূচনা করে। খাগড়াছড়ির পক্ষে মানুচিং মারমা ৬ গোল করেন।
এ সময় জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, টুর্নামেন্ট কমিটির সভাপতি মো. নজরুল ইসলামসহ ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।