
শনিবার (৮ আগস্ট) রাদে কলম্বোয় টস জিতে ব্যাটিংয়ে নামে জাফনা কিংস। কিন্তু শুরু থেকেই ছন্দ পতন। নিয়ন্ত্রণ নেয় গল গ্যালেন্টসের বোলাররা। দলের ২৫ রানে ওপেনার আভিস্কা ফার্নান্দোর বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় জাফনা।
৩১ রানে দ্বিতীয় উইকেটের পতনের পর ব্যাটিংয়ে নামেন তাওহীদ হৃদয়। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করলেও ফাইনালে ছিলেন ব্যর্থ। ১০ বলে ১০ রান করে সাঁজঘরে ফেরেন টাইগার ব্যাটসম্যান।
সাকিব আল হাসানও ব্যাট হাতে সাফল্য দেখাতে পারেননি। ১৩ বলে মাত্র ৯ রান করে সাঁজঘরে ফেরেন তিনি। শেষদিকে চামিন্দু বিক্রমাসিংহের ১৬ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস। জাফনা অল আউট হয় মাত্র ১২৩ রানে।
ব্যাট হাতে অবদান রাখতে না পারলেও বল হাতে দারুণ উজ্জল ছিলেন সাকিব। চার ওভারের স্পেলে দিয়েছেন মাত্র ১৫ রান। দ্বিতীয় ওভারে নিয়েছেন ডাবল উইকেট। তবে সতীর্থ বোলাররা সাকিবের সাথে তাল মেলাতে ব্যর্থ হয়েছেন।
থমাস রজার্স ২৭ বলে করেছেন ৩৪ রান। দিনুরা কালুপাহানা ১৯ বলে তুলেছেন ৩১ রান। দুইজনই ফিরেছেন সাকিব আল হাসানের বলে। অল্প রানের টার্গেট পেয়ে খুব বেশি ভাবতে হয়নি গল গ্যালেন্টসকে। ৫ উইকেট আর ২৫ বল হাতে রেখে ফাইনাল ম্যাচ জিতে নেয় গল।