
এর আগে, রবিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের মাগুরমারী সীমান্তে বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আধাঁ ঘণ্টাব্যাপী পতাকা বৈঠকের পর তাকে পুলিশে দেওয়া হয়।
দীপঙ্কর গোপের বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মিশ্রিপাল গোপের ছেলে।
পুলিশ ও বিজিবি জানায়, চা শ্রমিক দীপঙ্কর গোপ শনিবার সকালে সদর উপজেলার বিরাজোত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশি আখক্ষেতে প্রবেশ করে আখ চুরির সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরে তাকে ওই গ্রামে আটকে রাখা হয়। এসময় স্থানীয়রা তাকে ফেরত দেওয়ার বিনিময়ে বুধবার সকালে ওই সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বৃদ্ধ তমিজ উদ্দিনকে (৭৮) ফেরত দেওয়ার দাবি তোলেন। যদিও ওই বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ।
পরে স্থানীয়রা ওই ভারতীয় নাগরিককে বিজিবির হাতে তুলে দেয়। রবিবার বিকেলে বিজিবি তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল জানান, ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।