
ইরানের বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মিজানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোহসেনি-এজেই হরমুজ প্রণালিকে ইরানের ‘মালিকানাধীন ও নিয়ন্ত্রিত’ জলপথ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও ইরানের জাতীয় সার্বভৌমত্বের ভিত্তিতেই হরমুজ প্রণালির ওপর ইরানের অধিকার আছে। তেহরানের অবস্থান চ্যালেঞ্জ করে কোনো ‘আগ্রাসী’ দেশ বা সামরিক বাহিনী এগিয়ে এলে তাদের পরাজয় নিশ্চিত বলেও সতর্ক করেন তিনি।
মোহসেনি-এজেই আরও বলেন, সামরিকভাবে যুক্তরাষ্ট্র যা অর্জন করতে পারেনি , শুধু বক্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের মাধ্যমে তা অর্জন করা সম্ভব নয়।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। ট্রাম্পের ওই বক্তব্যের পরই ইরানের পক্ষ থেকে এলো এমন কঠোর সতর্কবার্তা। -তথ্যসূত্র: জিও নিউজ।