
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে বিরোধী দলের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকা উচিত। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার বাস্তব প্রতিফলন দেখতে পাবে।
সংবিধান সংশোধনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে গঠিত কমিটিতে এখনো বিরোধী দল অংশ নেয়নি। তবে সরকার সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রেখেছে। ভবিষ্যতে তা বাস্তবায়ন করা হবে।
তিনি স্পষ্ট করে বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ীই অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন ও সংসদ সদস্যদের ভোটাধিকার ঘিরে সংবিধানের ৭০ অনুচ্ছেদে সম্ভাব্য পরিবর্তনের বিষয়টি নতুন করে সামনে এসেছে।