
সংবাদমাধ্যমকে বেসেন্ট বলেন, ‘তেলের দাম কেন হঠাৎ বেড়ে গেলো, তা আমি নিশ্চিত নই। আমরা যদি সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করি, তাহলে সম্ভবত বড় ধরনের সামরিক অভিযান (কাইনেটিক) নতুন করে শুরু করার প্রয়োজন হবে না।’ তিনি ‘কাইনেটিক’ শব্দটি ব্যবহার করে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি বোঝান।
আগামী সোমবার এক সংবাদ সম্মেলনে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের বিস্তারিত তুলে ধরবেন বলেও জানান তিনি। বেসেন্ট আরও বলেন, এই পদক্ষেপ ইরানে কার্যকর হবে এবং ‘এই শাসনের পতন ঘটবে’। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের মিত্র ও বিশ্বের অন্যান্য দেশকে ইরানের বিষয়ে নিজেদের অবস্থান ঠিক করার আহ্বান জানান।
তিনি আরও উল্লেখ করেন, চীনের জ্বালানি চাহিদার প্রায় ৫০ শতাংশ আসে উপসাগরীয় অঞ্চল থেকে। তাই ইরান ইস্যুতে চীনের যুক্তরাষ্ট্রের সঙ্গে অবস্থান নেওয়াই তাদের জন্য ভালো হবে বলে মন্তব্য করেন তিনি।- সূত্র: দ্য ডন।