
১০১ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। শেষ দুই উইকেট নিয়ে ইনিংস বড় করার লড়াইয়ে নামেন ক্যামেরন গ্রীন। নবম উইকেটে নাথান লায়নের সাথে গড়েন ৩৮ রানের জুটি। যদিও দিনের শুরুতেই ফিরেছেন গ্রীন। ৬৭ রান করে শরিফুলের শিকার হন তিনি। গ্রীনকে শিকার করে ইনিংসে নিজের সপ্তম উইকেট তুলে নেন শরিফুল। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বাংলাদেশের সেরা বোলিং। তবে শেষ উইকেট জুটিতে লায়ন-হ্যাজেলউড জুটি যোগ করেন আরও ২৪ রান। অজিদের ইনিংস শেষ হয় ২১০ রানে। লয়ন করেছেন অপরাজিত ৩২।
১৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত মিচেল স্টার্কের। পরপর দুই বলে তুলে নেন দুই উইকেট। প্রথম ইনিংসে রানের খাতা খুলতে ব্যর্থ সাদমান এই ইনিংসে করেছেন এক রান। তার পরের বলেই বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন মুমিনুল হক। কামিন্সের বলে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ তামিম। ডারউইনে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ।