
গত ২৪ আগস্ট মার্কিন রাজস্বমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে অপারেশন ইকনমিক আউটকাস্টের কথা ঘোষণা করেন। সেখানে সব দেশকে ইরানের সঙ্গে আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বলা হয়। না করলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে বলে জানানো হয়।
যে চারটি ভারতীয় সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলি হলো, কাস্টমস ব্রোকার প্রোটিস পার্টনার এলএলবি, তাদের সহযোগী সংস্থা ইদ্রিসমিয়া আসরাফমিয়া শেখ ও হরিশ রামচন্দ্র রঙ্গি। এছাড়া সদাশিব ওভারসিজ, পিপি সফটটেক প্রাইভেট লিমিটেড এবং তার ডিরেক্টর প্রশান্ত গর্গ এবং ইনফ্রা ইমপেক্স প্রাইভেট লিমিটেডের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে এই কথা জানিয়েছে, রঙ্গি, শেখ ও গর্গ হলেন ভারতীয় নাগরিক। ।
সদাশিব ওভারসিজ ইরানের বিভিন্ন সংস্থা থেকে ৬ কোটি ৯০ লক্ষ ডলারের পেট্রো পণ্য আমদানি করেছিল এবং অন্যরা দুই কোটি ৫০ লক্ষ ডলারের পেট্রপণ্য আমদানি করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।