
সংবাদ সম্মেলনে সুলেমানের সঙ্গে তার ভাই কাসিম খান, আন্তর্জাতিক আইনি পরামর্শক জ্যারেড জেনসার এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সায়েদ বুখারি উপস্থিত ছিলেন।
সুলেমান বলেন, ইমরান খানকে অন্যায়ভাবে আটকে রাখা ও তার ওপর নির্যাতনের পেছনে সেনাবাহিনীর প্রভাব স্পষ্ট। পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাই এর সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন তিনি।
ইমরানের আন্তর্জাতিক আইনি পরামর্শক জ্যারেড জেনসারও পাকিস্তানের গণতান্ত্রিক পরিস্থিতির সমালোচনা করেন। সেনাপ্রধান আসিম মুনিরকে একনায়কতান্ত্রিক শাসনের জন্য অভিযুক্ত করে তিনি বলেন, ইমরান খান ও তার স্ত্রীর সঙ্গে সরকারের আচরণ কোনো কার্যকর গণতান্ত্রিক সরকারের আচরণ হতে পারে না।
২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খান। গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে চিকিৎসা ও মানবিক আচরণ নিশ্চিত করার নির্দেশ দেন এবং ৪৮ ঘণ্টার মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের আদেশ দেন।
ইমরানের বোন উজমা খান জানান, তাকে শারীরিকভাবে মোটামুটি সুস্থ মনে হলেও তিনি কারাগারে নির্যাতনের অভিযোগ করেছেন।