
শুক্রবার (২৮ আগস্ট) খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী মুহাম্মদ আতিকুল হক।
অনুষ্ঠানে প্রাথমিক, জুনিয়র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১১৭ জন বৃত্তিপ্রাপ্ত ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজা বেগম। এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্ব শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি পরিবার, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও গর্বের বিষয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।