
আকর্ষণীয় এ খেলায় মুখোমুখি হয় আঁখ ব্যবসায়ী দল ও আঁখ শ্রমিক দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আঁখ ব্যবসায়ী দল ২-০ ব্যবধানে আঁখ শ্রমিক দলকে পরাজিত করে বিজয়ী হয়।
খেলা দেখতে বিকেল থেকেই রমনপুর মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। বিপুলসংখ্যক নারী-পুরুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করেন। খেলাকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোলাম কিবরিয়া সাইদ।
জেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দিন রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আতাউর রহমান মোল্লা, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেল, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মুকুল, সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, দিঘী ইউনিয়ন কৃষক দলের সভাপতি লেবু মিয়া এবং ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার চাঁন মিয়া।
খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মানিকগঞ্জ সদর থানা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মো. মহিদুর খান।
রেফারির দায়িত্ব পালন করেন জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আরিফুর রহমান শিপন, নাবিল হোসেন বিশ্বাস, জহির হোসেন জানু ও বজলু মিয়া।