
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. নাজমুল আলমকে দুদকের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে, দুদকের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোকাম্মেল হককে স্বাস্থ্যসেবা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুন নাহারকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
অন্য একটি প্রজ্ঞাপনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর লিগ্যাল ও ইনফোর্সমেন্ট, চলতি দায়িত্ব) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।