
নিহত শিক্ষার্থীর নাম আরিফুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগের ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, মঙ্গলবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল গেইটে নিজ ডিপার্টমেন্টের ব্যানার টানাতে গিয়ে বিদ্যুতায়িত হয় ওই শিক্ষার্থী। এরপর পুরো হলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে নগরীর উন্নত একটি হাসপাতালে রেফার করেন। পরে সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই শিক্ষার্থীর।