
রশিদ দেওহাটা গ্রামের মৃত সাহামুদ্দিন মিয়ার স্ত্রী রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে একটি ভাঙাচোরা ঘরে বসবাস করছিলেন। তার এক ছেলে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে থাকেন। আর তিন মেয়েরই বিয়ে হয়েছে।
বিষয়টি যুক্তরাজ্য প্রবাসী আর্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির নজরে আসে। পরে তার উদ্যোগে আর্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে রোকেয়া বেগমের জন্য নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়।