
নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সবচেয়ে সফল দল ভারত। ২০১২ থেকে শুরু হওয়া টুর্নামেন্টে আগের পাঁচ আসরে তিনবারই চ্যাম্পিয়ন তারা। এবারো দলটি দারুণ ছন্দে। ফাইনালের পথে তাদের কোন প্রতিরোধের মুখেই পড়তে হয়নি। গ্রুপ পর্বে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিপক্ষে হেসেখেলে জয় পেয়েছে উইমেন ইন ব্লুজরা।
সেমিফাইনালেও ২০২২ এর চ্যাম্পিয়ন বাংলাদেশ কোন বাধার সৃষ্টি করতে পারেনি। বড় জয়ে ফাইনালে তারা। শিরোপা পুনরুদ্ধারের মিশনে ভারতের সামনে সবচেয়ে কঠিন বাধাটা আসতে যাচ্ছে ফাইনালে। গত আসরে এই শ্রীলংকার কাছে হেরেই শিরোপা হাতছাড়া হয়েছে হারমানপ্রিত কৌরদের। এবার নিয়ে টানা তিন আসরে ফাইনালে উঠলো শ্রীলংকা। ২০২৪-এ প্রথম শিরোপার স্বাদ পায় লংকান সিংহীরা। এবার তাদের মুকুট ধরে রাখার মিশন।
গ্রুপ পর্বে শ্রীলংকার সামনে সবচেয়ে বড় বাধা ছিলো বাংলাদেশ। সে ম্যাচে হারতে হারতেও জয় নিয়ে গ্রুপ সেরা হয় লংকান মেয়েরা। ফাইনালেও তাদের বিপক্ষে বড় স্কোর গড়ে পাকিস্তান। যদিও রান তাড়া করে সহজেই জয় তুলে নেয় শ্রীলংকা। এবারের আসরে ব্যাক্তিগত পারফরমেন্সে এগিয়ে ভারতের মেয়েরা। সর্বোচ্চ রান এসেছে শেফালি ভার্মার ব্যাট থেকে।বোলিংয়ে সর্বোচ্চ ১১ উইকেট দীপ্তি শর্মার।