
বিশ্বকাপে নরওয়ের কাছে রাউন্ড অব সিক্সটিনে হেরে বিদায় নেয় ব্রাজিল। এরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন নেইমার জুনিয়র। তবে ভক্তদের অনেকেই আশা করছিলেন, অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরবেন এই তারকা।
তবে সেই আশায় ইতি টানলেন আনচেলত্তি। বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর ব্রাজিল দলকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন ইতালিয়ান এই কোচ।
আনচেলত্তি জানান, নেইমারের বিকল্প পাওয়া সম্ভব নয়। কারণ তিনি অসাধারণ ও অনন্য প্রতিভার অধিকারী। তবে নেইমারের অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তির পর এখন নতুন করে পুরো দল সাজাতে চান তিনি।
২০৩০ বিশ্বকাপের মধ্যে ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনতে সক্ষম একটি নতুন প্রজন্ম গড়ে তোলাই আনচেলত্তির লক্ষ্য। এ জন্য তরুণ খেলোয়াড়দের দিকে বিশেষ নজর দিতে চান তিনি।
বিশেষ করে শতাব্দীর শুরুর দশকে জন্ম নেওয়া প্রতিভাবান ফুটবলারদের নিয়ে ভবিষ্যতের ব্রাজিল দল গড়ে তোলার পরিকল্পনা করছেন আনচেলত্তি। ফলে জাতীয় দলে নেইমারের ফেরার সম্ভাবনা আপাতত আরও ক্ষীণ হয়ে গেল।