
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরে রং তুলির নিখুঁত ছোঁয়ায় প্রতিমার চোখ, মুখ স্পষ্ট করে তোলার কাজে ব্যস্ত সময় পার করবেন কারিগররা। এতে দেবী দুর্গা শোভা পাবেন বিভিন্ন পূজামণ্ডপে। শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে বড় উৎসব দূর্গা পূজা।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, সনাতন ধর্মালম্বীরা যেন নির্ভীগ্নে পূজা উৎযাপন করতে পারে সেই লক্ষে হিলির বিভিন্ন পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এই বছর হিলিতে ছোট-বড় মিলে ২১ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।