
আয়োজনে মূলত ব্যবসায় গুগল ক্লাউড, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিক্স ও ডিজিটাল রূপান্তরের ব্যবহার নিয়ে আলোচনা হয়। বক্তারা তুলে ধরেন কিভাবে প্রচলিত অবকাঠামোর পাশাপাশি ক্লাউডভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানকে দ্রুত সেবা সম্প্রসারণ, ডেটা ব্যবস্থাপনা, অটোমেশন এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারে।
আলোচনায় গুগল ক্লাউডের প্রযুক্তির পাশাপাশি জেনারেটিভ এআইয়ের ব্যবহারও গুরুত্ব পায়। বিশেষ করে Google Gemini-ভিত্তিক বিভিন্ন সুবিধা ব্যবসায়িক কাজে যুক্ত করার সম্ভাবনা তুলে ধরা হয়। ফাইনটেক বলছে, ইন্টেলিজেন্ট বিজনেস অ্যাসিস্ট্যান্ট, গ্রাহকসেবা, ডেটা বিশ্লেষণ, অটোমেশন এবং এআই-নির্ভর সিদ্ধান্ত গ্রহণে এসব প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে গুগল ক্লাউড প্ল্যাটফর্মের এন্টারপ্রাইজ ও করপোরেট সেলস বিভাগের দিয়া চামারিয়া এবং ফিনটেক কনসালট্যান্সি প্রাইভেট লিমিটেডের গ্রুপ ডিরেক্টর ও সিইও ক্লেহান পুল্লে অংশ নেন। ক্লেহান পুল্লে দীর্ঘদিন ধরে ক্লাউড ও এন্টারপ্রাইজ প্রযুক্তি নিয়ে কাজ করছেন।
বক্তারা বলেন, ব্যবসার জন্য এআইয়ের গুরুত্ব এখন শুধু পরীক্ষামূলক ব্যবহারে সীমাবদ্ধ নেই। গ্রাহকের সঙ্গে যোগাযোগ, অভ্যন্তরীণ ব্যবস্থাপনা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে এআইকে সরাসরি ব্যবসায়িক কার্যক্রমের অংশ করা সম্ভব।
ফাইনটেকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুর রহমান এক বক্তব্যে বলেন, ব্যবসার পরবর্তী পর্যায়ের প্রবৃদ্ধিতে এআইকে কীভাবে বাস্তবে ব্যবহার করা যায়, সেটিই গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যেই দেশে ফাইনটেক ইন্ট্যারন্যাশনাল লি. কাজ করছে।
আয়োজনে ফাইনটেকের চেয়ারম্যান সায়মা বিনতে ইলিয়াস, হেড অব বিজনেস ফাতেমা তুজ জোহুরা ঝিনুক সহ প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং দেশের প্রযুক্তি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে ব্যবসা ও প্রযুক্তি খাত দ্রুত ডিজিটাল হচ্ছে। এই পরিবর্তনে ক্লাউড কম্পিউটিংয়ের সঙ্গে এআইকে সমন্বিত করে ব্যবসার উৎপাদনশীলতা বাড়ানো, পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নের সুযোগ তৈরি হচ্ছে। ‘Next-Gen SCALE’ আয়োজনের মাধ্যমে সেই প্রযুক্তিগুলোর ব্যবহারিক সম্ভাবনা এবং ব্যবসায়িক প্রয়োগ নিয়ে অংশগ্রহণকারীদের সামনে ধারণা তুলে ধরা হয়।
বিভি/ এসআই