
বন্যাকবলিত পরিবারগুলোর মধ্যে চাল বিতরণের মাধ্যমে এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. মো. সাইমুম পারভেজ।
ত্রাণ বিতরণকালে শিবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মোহা. নাহিদুজ্জামান সুমন, উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম, সহসভাপতি কামাল উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা শফিউর রহমান রায়হান, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ওমর ফারুক রানা, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুষার বিশ্বাস, সাবেক যুগ্ম আহ্বায়ক অসিম আলী এবং উজিরপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত শহিদ বলেন, বন্যার পানিতে অনেক পরিবারের আয়-রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় ত্রাণ সহায়তা সাময়িকভাবে হলেও তাদের খাদ্যসংকট মোকাবিলায় সহায়তা করবে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার উদ্যোগ নেওয়া হবে।