
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে কাজী জেসিন লিখেছেন, ব্যারিস্টার জাইমা রহমানের নিষ্ঠা, বিনয়, সহজিয়া স্বভাব এবং শেখার অদম্য আগ্রহ সহজেই চোখে পড়ে। তাঁর কৌতূহল, আন্তরিকতা এবং পরিচিত গণ্ডির বাইরে গিয়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা বিশেষভাবে প্রশংসনীয়।
তিনি আরও লেখেন, বাংলাদেশের জনজীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি পরিবার থেকে আসায় জাইমার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ উত্তরাধিকার ও দায়িত্বও যুক্ত হয়েছে। তবে যে বিষয়টি সবচেয়ে ইতিবাচক, তা হলো—নিজের শিক্ষা, অভিজ্ঞতা, চিন্তা ও যোগ্যতার মধ্য দিয়ে নিজের পথ তৈরি করার তাঁর প্রচেষ্টা।
কাজী জেসিন আরও লিখেছেন, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতির আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ তিনি পাচ্ছেন। এই অভিজ্ঞতা তাঁর জ্ঞান ও আন্তর্জাতিক যোগাযোগ আরও সমৃদ্ধ করবে যার সুফল পাবে একসময় বাংলাদেশ।
ব্যারিস্টার জাইমাকে শুভ কামনা জানিয়ে লিখেছেন, জাইমার নতুন এই পথচলার জন্য রইল আন্তরিক শুভকামনা। আমি বিশ্বাস করি, সামনে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে এবং নিজের যোগ্যতা ও দৃঢ়তার মাধ্যমে তিনি যেখানেই যাবেন, সেখানেই নিজের স্বতন্ত্র ছাপ রাখতে পারবেন।