
প্রতীকী ছবি
বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিশেষ আদেশে নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে এ দর পুনর্নির্ধারণ করা হয়েছে।
দেশে বিদ্যুৎ উৎপাদনে বছরে প্রায় ২০ লাখ টন ফার্নেস অয়েল ব্যবহার হয়। ফলে জ্বালানি তেলনির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় এই মূল্যবৃদ্ধির কারণে বাড়তে পারে।
এর আগে টানা দুই মাস ফার্নেস অয়েলের দাম কমিয়েছিলো কমিশন। গত ৩০ জুন প্রতি লিটারের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা করা হয়। পরবর্তী দুই মাসে তা আরও কমে ৯৬ টাকা ৮৬ পয়সায় নেমে আসে। এবার সেই দামই একবারে ১১ টাকা ৯২ পয়সা বাড়ানো হলো।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১-এর দাম নির্ধারণের পূর্ণ এখতিয়ার বিইআরসিকে দেওয়া হয়। এরপর চলতি বছরের জানুয়ারিতে গণশুনানি শেষে ২২ ফেব্রুয়ারি প্রথমবার ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে কমিশন।