
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. এইচ. এম. আজিমুল হক।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বৈশ্বর গ্রামের জিন্নত আলীর ছেলে বাল্কহেড চালক সুমন মিয়া (৩৫)। অপরাধ স্বীকার করায় তাকে ঘটনাস্থলেই নগদ দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. এইচ. এম. আজিমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ অক্টোবর) বেলা ১২টায় ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের মেঘনা নদী তীরবর্তী নবাব ব্রিকফিল্ডের পাশে অবৈধভাবে মাটি উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি এক্সকেভেটর যন্ত্রের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলনের বিষয়টি হাতেনাতে ধরা হয়। ঘটনাস্থল থেকে একটি পন্টুন, একটি বাল্কহেড এবং দুইটি এক্সকেভেটর জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে বাল্কহেড চালক অনুমতিবিহীন অবৈধভাবে মাটি কাটার কথা স্বীকার করেছেন। পরে বাল্কহেড চালককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ (১) ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়। এছাড়া জব্দকৃত আলামতসমূহ নৌপুলিশের জিম্মায় রাখা হয়েছে।