
ওই গৃহবধূর পরনে সালোয়ার কামিজ ও হাতে শাখা রয়েছে। গলায় ওড়না জড়ানো ছিলো। বয়স আনুমানিক ৩৫ বছর। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে ওই নারী পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের পাশে মরদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তার নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।