
রবিবার (১১ অক্টোবর) বঙ্গভবনে বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনসের (বিএসসিআরএস) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে।
এদিন বিএসসিআরএসের সভাপতি অধ্যাপক ডা. মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে ডা. মো. রাশেদুল ইসলাম রাষ্ট্রপতিকে জানান, দেশেই এখন বিশ্বমানের কোলন ও রেক্টাল সার্জারি হচ্ছে, ফলে চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রয়োজন পড়ছে না। তিনি আরও জানান, দেশের কোলন ও রেক্টাল সার্জনরা আন্তর্জাতিক পর্যায়ে সুনামের সঙ্গে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।
এ সময় ডা. মো. রাশেদুল ইসলাম আগামী ২৭ অক্টোবর বিএসসিআরএসের উদ্যোগে অনুষ্ঠেয় ‘আন্তর্জাতিক কোলোরেক্টাল সার্জারি সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব এবং বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনসের সদস্য ও কোলন-রেক্টাল বিশেষজ্ঞ সার্জনরা উপস্থিত ছিলেন।
বিভি/বিএস/এজেড