
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ইমেজারি ইন মোশন’ শীর্ষক অনুষ্ঠানে এসব পণ্য উন্মোচন করা হয়। ক্যানন ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সম্প্রচার পেশাজীবী, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সিনেমাটোগ্রাফার এবং সংশ্লিষ্ট শিল্পের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আবদুর রহমান, ক্যাননের হেড অব বিজনেস নূর মো. শাহরিয়ার, ক্যানন সিঙ্গাপুরের মার্কেটিং ম্যানেজার জনি এনজি এবং ক্যানন, টেরিসসহ সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে ক্যাননের পেশাদার ইমেজিং প্রযুক্তি, আধুনিক সম্প্রচারব্যবস্থা, চলচ্চিত্র নির্মাণ ও ভিডিও প্রোডাকশনের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরা হয়। বিশেষ করে টেলিভিশন সম্প্রচার, স্টুডিও প্রোডাকশন, চলচ্চিত্র নির্মাণ এবং পেশাদার ভিডিও ধারণে আধুনিক ক্যামেরা প্রযুক্তির ব্যবহার ও কর্মপ্রক্রিয়া নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
উন্মোচন করা চারটি পণ্যের মাধ্যমে পেশাদার ইমেজিংয়ের বিভিন্ন চাহিদা ও প্রোডাকশন পরিবেশের উপযোগী প্রযুক্তিগত সমাধান তুলে ধরা হয়। এ ছাড়া ক্যাননের সিনেমা ও পেশাদার ভিডিও ক্যামেরা প্রযুক্তি এবং প্যান-টিল্ট-জুম (PTZ) ক্যামেরার ব্যবহার ও কর্মপ্রক্রিয়া নিয়ে পৃথক উপস্থাপনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ক্যাননের ক্যামেরার পাশাপাশি পেশাদার ক্যামেরা সাপোর্ট সলিউশন ব্র্যান্ড টেরিসের ট্রাইপড এবং পেশাদার আলোকসজ্জা ব্র্যান্ড অ্যাপারচারের (Aputure) লাইটিং পণ্যও প্রদর্শন করা হয়। সম্প্রচার, স্টুডিও প্রোডাকশন, চলচ্চিত্র নির্মাণ, বিজ্ঞাপনচিত্র, প্রামাণ্যচিত্র ও বিভিন্ন ধরনের ভিডিও নির্মাণে যুক্ত পেশাজীবীদের কথা বিবেচনায় রেখে এসব পণ্য প্রদর্শন করা হয়।
অংশগ্রহণকারীরা সরাসরি পণ্যগুলো দেখার পাশাপাশি সেগুলোর প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে জানার এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ১৯৯৮ সাল থেকে বাংলাদেশের প্রযুক্তি খাতে পণ্য বিতরণ, সেবা, সমাধান ও উৎপাদন কার্যক্রমের সঙ্গে যুক্ত। আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের বাজারে আধুনিক প্রযুক্তি ও পেশাদার সমাধান পৌঁছে দিতে কাজ করছে।
‘ইমেজারি ইন মোশন’ আয়োজনের মাধ্যমে ক্যানন ও স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের সম্প্রচার ও চলচ্চিত্র নির্মাণ খাতের পেশাজীবীদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান বিনিময়, আধুনিক ইমেজিং সমাধানের পরিচিতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়েছে।