
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সোমবার থেকে শুরু হয়েছে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের ১৮তম বার্ষিক সভা। সভার তৃতীয় দিন বুধবার দুপুরে গ্লোবাল পলিসি এজেন্ডা নিয়ে প্রেস ব্রিফিং করেন আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। এসময় তিনি জানান, অর্থনৈতিক ঝুঁকি বিবেচনায় নিয়ে স্বল্প আয়ের দেশগুলোতে সহায়তা তিনগুন বাড়ানোর উদ্যোগ নিয়েছে আইএমএফ।
এদিকে সকালে চায়না এক্সিম ব্যাংকের প্রতিনিধিদের সাথে আলোচনা করেন অর্থমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, ঋণ নির্ভরতা থেকে বের হতে চায় বাংলাদেশ।
এছাড়া সকালে মার্কিন ট্রেজারি বিভাগের সাথে আলাদা বৈঠকে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান অর্থমন্ত্রী।
অন্যদিকে, আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে আইএমএফ থেকে ঋণ পাওয়ার যেতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর।
খুব দ্রুত দেশকে ভঙ্গুর অর্থনীতি থেকে পুনরুদ্ধার করার কথাও জানান অর্থ উপদেষ্টা।