
রবিবার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি।
কাতারে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় বাংলাদেশ ‘এ’ দল এশিয়ার উদীয়মান ক্রিকেটারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
দুই গ্রুপের এই টুর্নামেন্টে খেলবে আট দল। এ গ্রুপে বাংলাদেশ-এ, আফগানিস্তান-এ, হংকং ও শ্রীলঙ্কা-এ। বি গ্রুপে ভারত-এ, পাকিস্তান-এ, নেপাল ও আরব আমিরাত।
বাংলাদেশ দলে রয়েছেন—পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, ইফতিখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল, রাকিবুল হাসান, মো. রুবেল, রিজওয়ান চৌধুরী, ইকবাল হোসেন, রিপন মণ্ডল ও মো. সাইফউদ্দীন।
বিভি/একেএমএস/এজেড