
রবিবার (১৫ নভেম্বর) ভোরের দিকে দৌলতদিয়ার পদ্মা নদীর উজানে জেলের জালে ধরা পড়ে মাছটি।
দৌলতদিয়া ঘাটের জেলে পিমা হালদার গণমাধ্যমকে বলেন, শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে কয়েকজন মিলে নৌকা নিয়ে মাছ ধরার জন্য নদীতে জাল ফেলে বসে থাকি। এতে কোনো মাছ ধরা পড়ে না। পরে রোববার ভোরের দিকে জালে জোরে একটা ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। তখন জাল তুলে দেখি বিশাল একটি পাঙাশ মাছ। এরপর মাছটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ২ হাজার টাকা কেজি দরে মোট ৩৫ হাজার টাকায় কিনে নেন।
এ বিষয়ে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা গণমাধ্যমকে বলেন, রবিবার (১৫ নভেম্বর) ভোরের দিকে দৌলতদিয়ার মাছ বাজারের ইউসুফ মোল্লার আড়ত থেকে মাছটি ২ হাজার টাকা কেজি দরে মোট ৩৫ হাজার টাকায় কিনে নিয়েছি। পরে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্রির কথা চলছে।