
ক্যাম্পেইন চলাকালে এপেক্স থেকে ১ হাজার ১১১ টাকা বা তার বেশি মূল্যের যেকোনো অ্যাকসেসরিজ কিনলে পাওয়া যাবে ১১ শতাংশ ছাড়। এর মধ্যে রয়েছে পরিবারের সকলের জন্য ব্যাগ, মোজা, মানিব্যাগ ও বেল্টসহ বিভিন্ন পণ্য। পাশাপাশি, ২ হাজার ২২২ টাকা বা তার বেশি কেনাকাটার বিল বিকাশে পরিশোধের সময় ‘A1’ প্রোমো কোড ব্যবহার করলে সর্বোচ্চ ১ হাজার ১১১ টাকা পর্যন্ত ১১ শতাংশ ছাড় পাওয়া যাবে।
এ বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে বাড়তি ছাড় ও সেভিংসের সুবিধা পাবেন এপেক্সের ক্রেতারা। বিকাশে পেমেন্টের সুবিধাও তদের কেনাকাটার অভিজ্ঞতা করবে আরও স্বাচ্ছন্দ্যদায়ক। এপেক্সের সকল আউটলেটে কেনাকাটায় এ অফারগুলো উপভোগ করা যাবে।