
তিনি আরও বলেন, নিরীহ কৃষকের জীবিকা অর্জনের একমাত্র মাধ্যম এভাবে ধ্বংস করা জঘন্য অপরাধ। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত কৃষক বাদশা মিয়া ও স্থানীয় সচেতন মহল অবিলম্বে এই অমানবিক ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তবে এরির্পোট লেখা এপর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয় নাই।