
সোমবার (১৬ নভেম্বর) পৌরসভার ৪ নং ওয়ার্ডের চক গোবিন্দ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক লেবু ওই এলাকার দুলা মিয়ার ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তরুণ কুমারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
পরে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।