
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে ৫-৬ জনের একটি দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন দিয়ে হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন চিৎকার-চেঁচামেচি করে আশপাশের মানুষকে জড়ো করেন। পরে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চারতলা বাড়িটির নিচতলায় আগুন জ্বলছে।
তবে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানিয়েছেন, কয়েকজন ছেলে বাড়িতে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেন। তাদের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। বাড়ির গেটে আগুন দিলে স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলেন।
এ দিকে আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়নি। ফলে অগ্নিসংযোগের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।