
এ সময় তিনি আরও বলেন, যারা মানুষকে গুম, খুন করলো, জনরোষ থেকে বাঁচতে পালিয়ে গেলো তারা ফেসবুকে বুক ফুলিয়ে উসকানি দিচ্ছে। বাইরের দেশে বসে উসকানি দিয়ে নিরীহ সরল মানুষগুলোকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলছে। খারাপ কাজের উত্তর খারাপভাবে দেওয়া যাবে না, সজাগ থেকে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এসময় আড়াই হাজার কৃষকের মাঝে বিনামূল্যে এক কেজি সরিষা বীজ ও ২০ কেজি করে সার তুলে দেন তিনি।