
মন্ত্রী বলেন, দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। আগামীতে তারা এসব কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. আব্দুল্লাহ আল-মামুন মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি বলেন, স্বাধীনতার পর দেশ পুনর্গঠন, দুর্যোগ মোকাবিলা, পার্বত্য অঞ্চলে শান্তি রক্ষা ও জাতীয় সংকটে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, ১৯৮৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া খেতাবপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
বিভি/চট্টগ্রাম/পিএইচ