
নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের অন্যরা হলেন- দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আক্তার হোসেন ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসেন।
উল্লেখ্য, এনসিপি নেতারা গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের দাবি জানাতে পারেন। এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সেই উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পরিকল্পনা করছে সরকার। এনসিপির সঙ্গে বৈঠকের পর অন্য দলগুলোর সঙ্গেও আলোচনায় বসার কথা রয়েছে।
বিভি/এমএম/পিএইচ