
বৃষ্টির কারণে ঢাকা রয়েছে সেঞ্চুরিয়নের পিচ।
সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে সফরকারীরা। এই হারের ফলে সিরিজ জয়ের আশা শেষ হয়ে গেছে নাজমুল হোসেন শান্তদের। এখন সিরিজ ড্র করতে হলে সেঞ্চুরিয়ন টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
অন্যদিকে প্রথম টেস্ট জিতে সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সিরিজ হারের শঙ্কা কাটিয়ে ওঠা প্রোটিয়াদের জন্য দ্বিতীয় ম্যাচে জয় কিংবা ড্র-যেকোনো ফলাফলই সিরিজ নিশ্চিত করার জন্য যথেষ্ট।
এরই মধ্যে দ্বিতীয় টেস্টের একাদশের বাইরে চলে গেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও পেসার হাসান মাহমুদ। প্রথম টেস্ট চলাকালে বাঁ কুঁচকিতে ব্যথা পান মুশফিক, আর ডান কনুইয়ের চোটে পড়ে সিরিজের বাকি অংশ থেকেই ছিটকে গেছেন হাসান মাহমুদ।
বিভি/এসকে/এজেড