
বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে সকালের দিকে সাভারের পদ্মার মোড়ে স্ট্যান্ডার্ড গ্রুপ ও ব্যাবিলন গ্রুপের শ্রমিকরা রাস্তায় নেমে এলে পুলিশ তাদের ঘিরে ফেলে। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরা পাল্টা ইটপাটকেল ছুড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পুলিশসহ ২৫ জন আহত হন।
অন্যদিকে আশুলিয়ায় কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন নিউ এইজ গ্রুপের শ্রমিকরা। এছাড়া কাঠগড়া এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।
এমন পরিস্থিতিতে শিল্পাঞ্চল সাভারে শ্রম আইনের ১৩ (১) ধারায় ১১টি কারখানা বন্ধ ও ৬০টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে শ্রম আইনের ১৩ (১) ধারায় হা-মীম গ্রুপ ও এনভয় গ্রুপসহ মোট ৭১টি তৈরি পোশাক কারখানা বন্ধ থাকায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর ফলে ধর্মঘটে অংশ নেওয়া এসব কারখানার এক লাখের বেশি শ্রমিক কোনো মজুরি পাবেন না। তবে এর বাইরে অধিকাংশ প্রতিষ্ঠানেই উৎপাদনের পরিবেশ স্বাভাবিক রয়েছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে এবং জলকামান ও সাঁজোয়া যান (এপিসি) প্রস্তুত রাখা হয়েছে।
সাধারণ শ্রমিকরা জানান, ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করায় তাদের জীবনে কিছুটা স্বস্তি আসবে। তবে এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়িভাড়া বৃদ্ধি পেলে বাড়তি মজুরি কোনো কাজেই আসবে না। এ বিষয়ে বাড়ির মালিকদের প্রতি সরকারের নজরদারির দাবি জানিয়েছেন তারা।
শিল্প পুলিশ-১-এর তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে মোট ৭৩৬টি তৈরি পোশাক কারখানা রয়েছে, যার মধ্যে ৪৭০টি রপ্তানিমুখী। অধিকাংশ প্রতিষ্ঠানেই উৎপাদন স্বাভাবিক থাকলেও বহিরাগতদের হামলার আশঙ্কায় শিল্পাঞ্চলে চাপা আতঙ্ক বিরাজ করছে।
বুধবারে ছুটি হওয়া কারখানা গুলোর মধ্যে রয়েছে, অরুনিমা স্পোর্টস ওয়্যার লিঃ,ডিএমসি অ্যাপারেলস লিঃ,রাতুল নীওয়্যার লিঃ,তাহারাত নীট কম্পোজিট লিঃ,কন্টিনেন্টাল গার্মেন্টস (প্রাইভেট) লিঃ,সাউদান গার্মেন্টস লিঃ, একটিভ কম্পোজিট লিমিটেড, সাং হামি বিডি সুচ লিঃ, আফিয়া নীটওয়্যার লিঃ, হেসাং কোরিয়া লিঃ, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিঃ, ফ্যাশন ডট কম লিঃ, এফ জি এস ডেনিম ওয়্যার লিঃ, জি সিক্স প্যাকেজিং লিঃ, লেদারেক্স ফুটওয়্যার লিঃ, এভারব্রাইট সোয়েটার লিঃ, জে এল সোয়েটার্স লিমিটেড, আগামী এ্যাপারেলস লিঃ, কমফিট কম্পোজিট লি:, এ আর জিন্স প্রডিউসার লিঃ, ক্রসওয়্যার ইন্ডাস্ট্রিজ লিঃ, শ্রাবণী নীটওয়্যার লিঃ, মার্স ক্লাসিক ওয়্যার লিঃ, ড্রেসি ক্লোথিং লিঃ, উর্বান গ্লোবাল লিঃ, কাঠগড়া কম্পোজিট লিমিটেড, সাভার সোয়েটার, গ্রীন লাইফ নীটেক্স লিমিটেড, আজমত অ্যাপারেলস লিমিটেড, জেড থ্রী কম্পোজিট নীটওয়্যার লিঃ,আলপস অ্যাপারেলস লিমিটেড, জেড এ সোয়েটার লিঃ, জেড এ এ্যাপারেলস লিঃ, মোরাল ফ্যাশন লিঃ, এন আর ক্রিয়েশন লিঃ, ঈগল টেক্সটাইল, সুহানা ফ্যাশন লিঃ, নীট প্লাস লিঃ, উড়ী এ্যাপারেলস লিঃ, বি এল জে বিডি কোম্পানি লিঃ, ম্যাংগো টেক্স, কর্মোপ বাংলাদেশ লিঃ,গ্রিন কেনিয়ন, রাতুল ফেব্রিক্স, বি এজ যে এ্যাপারেলস,দি সিভিল ইঞ্জিনিয়ারিং লিঃ, শামস স্টাইলিংওয়্যার লিঃ, দি সিভিল ইঞ্জিনিয়ারিং লিঃ ইউনিট-২, বি এন এম গার্মেন্টস ইন্ডাস্ট্রিস লিঃ, এ কে এইচ স্টিচ আর্ট লিঃ, অবনী নীটওয়্যার লিঃ, অবনী ফ্যাশন লিঃ, ব্যাবিলন ক্যাজুয়াল লিঃ, ব্যাবিলন ড্রেসেস লিঃ, টিন এইজ মডার্ন ফ্যাশন লিঃ, এম আর এস ডিজাইন Soft, প্রুডেন্ট ফ্যাশন লিঃ, ডংলিয়ন ফ্যাশন লিঃ, কাজিপুর ফ্যাশন লি: ও অনন্ত গার্মেন্টস ও অনন্ত স্পোর্টস ওয়্যার লি:।
বিভি/এনএইচ/এজেড