
বার্তাসংস্থা এএফপির করসপনডেন্ট জানিয়েছেন, রিয়াদে দুটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছে তিনি। এছাড়া আরও ছোট ছোট বিস্ফোরণের শব্দও তার কানে এসেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথভাবে হামলা চালায়। এর জবাবে ইরান ইসরাইল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন ইরানের মিসাইল হামলার তথ্য নিশ্চিত করেছে।
সৌদি আরব অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। -সূত্র: আলজাজিরা, এএফপি