ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ মার্চ (রবিবার) বেলা ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতির ভাষণ শেষে এই মুলতবি ঘোষণা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। তার ভাষণ শেষে সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার। আগামী রবিবার বেলা ১১টার পর পুনরায় সংসদ অধিবেশন শুরু হবে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদের সভাপতি নির্বাচিত হন খন্দকার মোশাররফ হোসেন, স্পিকার নির্বাচিত হন মেজর হাফিজ, ডেপুটি স্পিকার হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়াও, মন্ত্রীপরিষদের নতুন করে যুক্ত হয়েছেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান।