ঢাকা | বঙ্গাব্দ

অধ্যাদেশ আইনে রূপান্তর না করা সরকারের ‘পেছনে হাঁটা ইঙ্গিত’: টিআইবি

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 7, 2026 ইং
অধ্যাদেশ আইনে রূপান্তর না করা সরকারের ‘পেছনে হাঁটা ইঙ্গিত’: টিআইবি ছবির ক্যাপশন:
ad728
গুম, মানবাধিকার ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে আইনে পরিণত না করার সরকারি সিদ্ধান্তকে ‘পেছনে হাঁটার ইঙ্গিত’ হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির পক্ষ থেকে অবিলম্বে এসব অধ্যাদেশকে আইনে রূপান্তরের দাবি জানানো হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা এবং দুর্নীতি দমন কাঠামো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি আইনে রূপান্তরের সুপারিশ ইতিবাচক হলেও গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে দুর্বলতা রয়ে গেছে। বিশেষ করে বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয়-সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের সুপারিশকে তিনি উদ্বেগজনক বলে উল্লেখ করেন। ড. ইফতেখারুজ্জামান আশঙ্কা প্রকাশ করে বলেন, এসব অধ্যাদেশ আইনে পরিণত না হলে আইনের শাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হতে পারে। এর পাশাপাশি পুলিশ কমিশন অধ্যাদেশসহ কয়েকটি প্রস্তাবিত আইনকে স্বাধীনতা ও নিরপেক্ষতার মানদণ্ডে অযোগ্য উল্লেখ করে সেগুলো বাতিলের দাবি জানিয়েছেন তিনি।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল নিয়ে ‘সংকট’ দৃশ্যমান

মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল নিয়ে ‘সংকট’ দৃশ্যমান