বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্তরে কয়েকশ ব্যবসায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মানবন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি আরব আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মীর হোসেন, বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজু, ব্যবসায়ী মাসুদ উজ জামান ও শহিদুল ইসলামসহ আরো অনেকেই।
বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি জয়নাল আবেদীন মানিকছড়ি বাজার শেড অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণ করে। এই বাজার শেডটি উদ্ধার ও পুনঃস্থাপন করে খুচরা ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়।
বসির আহমেদ