ঢাকা | বঙ্গাব্দ

রাতের আঁধারে আদালতে বিচারাধীন জমির বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2026 ইং
রাতের আঁধারে আদালতে বিচারাধীন জমির বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ছবির ক্যাপশন:
ad728

ভুক্তভোগী সুলতানার অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে মেহের আলীর নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ৫০ থেকে ৬০ জনের একটি দল বুলডোজার নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে তারা বিরোধপূর্ণ জমিতে অবস্থিত জহুরা বেগমের সেমিপাকা বসতঘরটি বুলডোজার দিয়ে সম্পূর্ণ ভেঙে ফেলে।

জানা গেছে, ওই জমি নিয়ে সুলতানা বেগম ও মেহের আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় বসতঘর ভাঙচুরের এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন বলেন, ‘এই জমি নিয়ে বিরোধ ছিল। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে গতকাল আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তাঁদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলাম। রাত ৪টার দিকে বাড়ি ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পুলিশ পাঠিয়েছি। যারাই রাতের আঁধারে এ ধরনের ন্যক্কারজনক কাজ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শুরু, অংশ নিয়েছেন প্রধানমন্

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শুরু, অংশ নিয়েছেন প্রধানমন্