ঢাকা | বঙ্গাব্দ

৯৮৬ গোল রোনালদোর, পেনাল্টি মিসে হারলো আল নাসর

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 21, 2026 ইং
৯৮৬ গোল রোনালদোর, পেনাল্টি মিসে হারলো আল নাসর ছবির ক্যাপশন:
ad728

একটু একটু করে হাজারতম গোলের পথে হাটছেন রোনালদো। আল আহলির বিপক্ষে মাঠে নেমেছিলেন ৯৮৫ গোল নিয়ে। ম্যাচের ১৪তম মিনিটেই সেই সংখ্যাটা বাড়িয়ে নিয়ে গেলেন ৯৮৬ তে। দুই মিনিট সুযোগ ছিলো আরও একধাপ এগিয়ে যাওয়ার। ১৬ মিনিটে আল নাসর স্ট্রাইকার আওয়াদ আমানকে পেনাল্টি বক্সের ভেতর ফাউল করেন আল আহলির ডিফেন্ডার। রোনালদোর স্পট কিক বারে লেগে ফিরে আসে। এরপরও গোলের সুযোগ পেয়েছিলো আল নাসর। তবে কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। বরং ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে ম্যাচে ফেরে আল আহলি। 

প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে আল আহলিকে সমতায় ফেরান গেলেনো। দ্বিতীয়ার্ধে তাদের একচেটিয়া প্রাধান্য  ম্যাচের ৭১ মিনিটে পেনাল্টি থেকে ইভান টনির লক্ষ্যভেদ। ম্যাচে লিড পায় আহলি। এর চার মিনিট পর আবারো আল নাসরের জালের দেখা পায় আল আহলি। কর্ণার কিক থেকে পাওয়া বলে মাথা ছুঁইয়ে এবার স্কোরশিটে নাম তোলেন ডিফেন্ডার রজার ইবানেজ। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল আহলি।    


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ম্যানিলায় জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বি‌নিময়

ম্যানিলায় জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বি‌নিময়