ঢাকা | বঙ্গাব্দ

ব্যবসায়ী মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইশরাক হোসেনের

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
ব্যবসায়ী মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইশরাক হোসেনের ছবির ক্যাপশন:
ad728
রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও ভোগ্যপণ্যের সবচেয়ে বড় আমদানিকারক সিন্ডিকেট ও ব্যবসায়ী মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আকাশে রমজানের চাঁদ দেখা গেছে। রোজাকে কেন্দ্র করে অনিয়ন্ত্রিত বাজার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে এস পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি।   ফেসবুক পোস্টে রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও ভোগ্যপণ্যের সবচেয়ে বড় আমদানিকারক সিন্ডিকেট বসুন্ধরা, ফ্রেশ, সিটি , টিকে, নাবিল, এসিআই ইত্যাদি মজুতদার ও পাইকারদের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন।  তিনি বলেন, আমার নির্বাচিত সংসদীয় আসন থেকে সোজা করা শুরু হবে। এরপর যতদূর যেতে পারি। কোনো বড় নেতা, মন্ত্রী, সরকারি কর্মকর্তা দিয়ে ক্ষমতা ব্যবহার করার সুযোগ নেই।' ইশরাক আরও বলেন, 'সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সাধারণ নিম্নআয়ের মানুষ ঠিকমতো খেতে না পারলে, এই মাফিয়াদের বাড়িতেও রান্না হবে না। কথা দিলাম ইনশাআল্লাহ।'

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ