ঢাকা | বঙ্গাব্দ

ঈদযাত্রায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: চার সদস্যের তদন্ত কমিটি গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026 ইং
ঈদযাত্রায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: চার সদস্যের তদন্ত কমিটি গঠন ছবির ক্যাপশন:
ad728
বগুড়ার সান্তাহারে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া ৯টি বগিই উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহার স্টেশনের সহকারী স্টেশন মাস্টারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ট্রেনটি সান্তাহার স্টেশন ত্যাগ করার কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি স্টেশন ছাড়ার পরপরই অস্বাভাবিক গতিতে এগোতে থাকে। এ সময় হঠাৎ বিকট শব্দে ট্রেনটির একের পর এক বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনায় মোট ৯টি বগি লাইনচ্যুত হয়, যার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করা হয় এবং ধীরে ধীরে রেল যোগাযোগ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়। তবে এই দুর্ঘটনার কারণে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বে চলাচল করে, ফলে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, আগে থেকেই ওই রুটে সতর্কতা জারি ছিল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিগন্যাল অমান্য করে ট্রেনটি দ্রুতগতিতে চলছিল। এছাড়া সতর্কতা হিসেবে লাল পতাকা প্রদর্শন করা হলেও চালক তা উপেক্ষা করেন বলে অভিযোগ উঠেছে। গতিবেগ নিয়ন্ত্রণে না থাকায় ট্রেনটি লাইনচ্যুত হয় বলে ধারণা করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথাও জানিয়েছে সংশ্লিষ্টরা।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ইরানে আটকা পড়া বাংলাদেশিদের ফেরাতে সরকারের পদক্ষেপ

ইরানে আটকা পড়া বাংলাদেশিদের ফেরাতে সরকারের পদক্ষেপ