ঢাকা | বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ৪১ হাজার গাড়ি পারাপার, পদ্মা সেতুতে টোল উঠলো কত?

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026 ইং
২৪ ঘণ্টায় ৪১ হাজার গাড়ি পারাপার, পদ্মা সেতুতে টোল উঠলো কত? ছবির ক্যাপশন:
ad728
ঈদযাত্রার তৃতীয় দিনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর টোল প্লাজায় এলাকায় নিরবচ্ছিন্নভাবে টোল দিয়ে গাড়ি পারাপার হচ্ছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪১ হাজার ৮৫টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ৫০ টাকা। এদিকে, গণপরিবহনের পাশাপাশি মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতে করে মানুষ নিজ নিজ গন্তব্যে ছুটছেন। এছাড়া পিকআপ ও ট্রাকেও যাত্রীদের বাড়ি ফিরতে দেখা গেছে। সেতুর নির্ধারিত বুথগুলোতে টোল দিয়ে দ্রুত পারাপার হচ্ছে যানবাহন। চাপ থাকলেও দীর্ঘ যানজট না থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা তুলনামূলক স্বস্তিতে যাতায়াত করছেন। একইভাবে এক্সপ্রেসওয়েতেও যানবাহনের সংখ্যা বেড়েছে। তবে, অতিরিক্ত ভাড়া ও পর্যাপ্ত পরিবহন সংকটের অভিযোগ করেছেন যাত্রীরা। পদ্মা সেতুর উত্তর থানা মোড়ে অনেক যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। তাদের অভিযোগ, যাত্রীচাপের সুযোগ নিয়ে কিছু পরিবহন দ্বিগুণ ভাড়া আদায় করছে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ গণমাধ্যমকে জানান, গত ২৪ ঘণ্টায় বিপুল সংখ্যক যানবাহন পারাপার হলেও টোল আদায় কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে মাওয়া প্রান্তে ১০টি এবং জাজিরা প্রান্তে ৯টি বুথ ২৪ ঘণ্টা চালু রাখা হয়েছে। ফলে যানবাহনের চাপ থাকলেও দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে না। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন শেখ গণমাধ্যমকে জানান, এবারের ঈদযাত্রায় টোল প্লাজার সক্ষমতা বাড়ানো হয়েছে। বর্তমানে প্রতি ৩ সেকেন্ডে প্রায় ১০টি যানবাহন টোল দিয়ে পার হচ্ছে। মোটরসাইকেলের জন্য আলাদা লেনসহ মোট ১০টি লেনে টোল আদায় চলছে। এছাড়া যানজট নিরসনে পদ্মা সেতু উত্তর থানার সামনে বিশেষ ‘বাস বে’ নির্মাণ করা হয়েছে, যেখানে একসঙ্গে ১০-১৫টি বাস দাঁড়াতে পারে। হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহামুদুল হক গণমাধ্যমকে জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশের একাধিক টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। নিয়মিত টহল ও ট্রাফিক ব্যবস্থাপনার কারণে এক্সপ্রেসওয়ের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) ৩৮ হাজার ৫৫৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা

কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা