স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 12, 2026 ইং
ছবির ক্যাপশন:
স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন। এদিন সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, আমার রাজনীতি দেশ ও জাতির স্বার্থ রক্ষা করার রাজনীতি। দল-মত নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। এভাবে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায়। এতে সবার সহযোগিতা প্রয়োজন। জাতীয় সংসদকে সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপোস করেননি। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়াত বাবা-মা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ মার্চ)। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির এই ভাষণ মন্ত্রিসভা অনুমোদন করবে এবং পরে সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স