ঢাকা | বঙ্গাব্দ

বিদ্যুৎ সাশ্রয়ে বোর্ডের নতুন নির্দেশনা 

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026 ইং
বিদ্যুৎ সাশ্রয়ে বোর্ডের নতুন নির্দেশনা  ছবির ক্যাপশন:
ad728
দেশে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করতে সরকারি দফতরগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এতে সাধারণ বৈদ্যুতিক সরঞ্জামের পরিবর্তে এলইডি লাইট ও ইনভার্টার প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।  ‘বিদ্যুৎ সাশ্রয়ের অঙ্গীকার, আলোকিত হোক সকল পরিবার’–এই প্রতিপাদ্যে সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ সাশ্রয়, দক্ষতা বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার জোরদারে বিভিন্ন কার্যকর পদক্ষেপ তুলে ধরা হয়। এতে লাইটিং সিস্টেমে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের গুরুত্বারোপ করে সিএফএল লাইটের পরিবর্তে এলইডি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, লাইটিং ফিক্সচার বা রিফ্লেক্টরে উচ্চ প্রতিফলন ক্ষমতাসম্পন্ন রং ব্যবহার করলে আলোর উজ্জ্বলতা বৃদ্ধি পায়। সিঁড়ি, ওয়াশরুম ও করিডোরসহ সাধারণ স্থানে (কমন স্পেস) মোশন সেন্সরনির্ভর লাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানো যায়। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী নির্ধারিত ‘লাক্স লেভেল’ বজায় রাখার পাশাপাশি নিয়মিত লাইট পরিষ্কার রাখা এবং দিনের প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহারের ক্ষেত্রে বলা হয়েছে, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি রাখতে হবে। কক্ষের দরজা-জানালা বন্ধ রাখা, ডাবল গ্লেজড বা লো-ইমিশন গ্লাস ব্যবহার এবং নিয়মিত ফিল্টার পরিষ্কার ও সার্ভিসিং করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি উচ্চতর ইনভার্টার প্রযুক্তির এসি ও রেফ্রিজারেটর এবং জ্বালানি সাশ্রয়ী বিএলডিসি ফ্যান ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্লাগ লোড ব্যবস্থাপনায় ডেস্কটপ ও ল্যাপটপকে ‘পাওয়ার সেভিং মোডে’ রাখা, ব্যক্তিগত প্রিন্টার বা স্ক্যানারের পরিবর্তে কেন্দ্রীয় নেটওয়ার্কভিত্তিক যন্ত্রপাতি ব্যবহার এবং মাইক্রোওয়েভ ওভেন গ্রুপভিত্তিক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া অপ্রয়োজনে সব ধরনের যন্ত্রপাতি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে অফিস ভবনের ছাদ বা খালি স্থানে সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী বিদ্যুৎ চাহিদার ন্যূনতম ৩ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি দেশের মূল্যবান জ্বালানি সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ